মুখ থুবরে পরেছে শান্তিরবাজার জেলা হাসপাতালের পরিষেবা

IMG_20201010_222158বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ অক্টোবর || বর্তমানে সমগ্র বিশ্বজুরে চলছে করোনা ভাইরাসের মহামারি। এই মহামারি চলাকালিন সময়ে বেশিরভাগ লোকজন হাসপাতাল মুখি হতে চাইছেন না। যদি কোনো রোগী বেশি পরিমানে রুগাক্রান্ত হন তখনই উনারা চিকিৎসার জন্য হাসপাতালের দারস্ত হন। অপরদিকে দেখা যায় হাসপাতালে রোগী কম হবার কারনে গল্পে মাতোয়ারা হয়ে আছেন জেলা হাসপাতালে কর্মরত কিছুসংখ্যক সেবিকা। এমনটাই চিত্র লক্ষ্য কর যায় শনিবার শান্তির বাজার জেলা হাসপাতালে। হাসপাতালে বহির্বিভাগে টিকিট কাউন্টারে কর্তব্যরত সেবিকারা গল্পে মাতোয়ারা হয়ে আছেন। অরদিকে কাউন্টারের বাইরে রোগীরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সেবিকারা রোগীদের নেটের অজুহাত দেখিয়ে গল্পে মাতায়োরা হয়ে রয়েছে বলে অভিযোগ। এই ঘটনার কথা সেবিকাদের কাছে জানতে চাইলে সংবাদমাধ্যমকে উনাদের রক্ত চক্ষুর সন্মুখিন হতে হয়। অপরদিকে হাসপাতালে চিকিৎসারত রোগী ও হাসপাতালে থাকা রোগীর আত্মীয় পরিজনরা পানীয় জলের অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। হাসপাতালে থাকা সকলকে বাইরে থেকে পানীয়জল ক্রয় করে পান করতে হচ্ছে। হাসপাতালে থাকা সমস্ত ফিল্টার ও জলের উৎস্যগুলি নষ্ট হয়ে আছে। দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক এই ব্যাপারে কোনো প্রকার নজর দিচ্ছেনা বলে অভিযোগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*