মুখ্যমন্ত্রীর হুমকির প্রতিবাদে সিপিআই সদর বিভাগীয় পরিষদের বিক্ষোভ কর্মসূচি

IMG-20201015-WA0187আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর ৷। রাজ্যের সাংবাদিক এবং ডাক্তারদের উপর শাসক দলের ক্রমাগত আক্রমণ এবং মুখ্যমন্ত্রীর হুমকির প্রতিবাদ জানিয়ে সিপিআই সদর বিভাগীয় পরিষদের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার আগরতলা ম্যাগনেট ক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচী থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাশ, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা রমেন্দ্র দত্তগুপ্ত, সুব্রত দেবনাথ, তুলসী দাস কপালী ও অন্যান্য কর্মী সমর্থকরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*