আই পি এফ টি’র ডাকে এডিসি এলাকা বনধ, বনধের বিরোধীতায় মাঠে নামেনি কেউ

IMG-20201015-WA0050সাগর দেব, তেলিয়ামুড়া, ১৫ অক্টোবর ৷। পূর্ব ঘোষণা মোতাবেক সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘন্টার জন্য রাজ্যজুড়ে এডিসি এলাকাগুলোতে বনধ পালন করল শাসকদলের জোট-সঙ্গী আই পি এফ টি। সেই মোতাবেক এদিন সকাল থেকেই রাজ্যের এডিসি এলাকাগুলোতে পালিত হচ্ছে IPFT-র ডাকা ২৪ ঘন্টা বনধ।
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে বর্তমানে পাহাড়ের রাজনীতির রঙ্গমঞ্চ। কিন্তু শাসক বিজেপি দলের জোট-সঙ্গী IPFT-র সেই পুরনো তিপ্রাল্যান্ডের দাবি সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেই এদিন ২৪ ঘন্টার ধর্মঘট পালন করে। আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে পাহাড়ের রাজনীতির রঙ্গমঞ্চকে ঘিরে খুবই উত্তাল হয়ে উঠেছে চারিদিক। এরই ফলশ্রুতি হিসেবে এদিন সকালে আসাম-আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামীতে ২৪ ঘন্টা বনধের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখে আড়াই বছরের শাসক দলের জোট-সঙ্গী IPFT দল। এদিন আগরতলার কিছু মোটর স্ট্যান্ড থেকেও এডিসি এলাকায় যাওয়ার যান চলাচল ছিল স্তব্ধ।
এডিসি এলাকা দিয়ে কোন যান চলাচল করতে দেখা যায়নি , দোকানপাটও ছিল নিয়মিত বন্ধ। রাজ্যের বিভিন্ন জায়গায় এই বনধের বিরোধীতা করে কোন রাজনৈতিক দলকে মাঠে নামতে দেখা যায়নি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*