আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৭ অক্টোবর || ফের পথ দূৃর্ঘটনায় আহত এক যুবক। জানা যায়, শনিবার সকাল ১০টায় ভেলুয়ারচর এলাকার এক যুবক বাইক নিয়ে বক্সনগর এদিকে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। সেই সময় বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার পথে একটি কমান্ডার গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। এতে ছিটকে রাস্তার পাশে পরে বাইক আরোহী। ছেলেটির নাম দেবাশীষ দেববর্মা, তার বয়স ১৮ বছর। বাড়ি দয়াল পাড়া এলাকা। ঘটনার সাথে সাথে বাজারের লোকজন দেখতে পেয়ে সাথে সাথে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয়। এদিকে এলাকার লোকজন গাড়ির চালককে গ্রেপ্তারের দাবি জানিয়ে বেলুয়ারচর বাজারে জাতীয় সড়কের মধ্যে রাস্তা অবরোধ করে। তাদের একটাই দাবি ড্রাইভারকে গ্রেফতার করতে হবে। নয়তো তারা পথ অবরোধ তুলে নেবেন না। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কলমচৌড়া থানার পুলিশ।
জানা যায়, শনিবার সকালে বক্সনগর এলাকা পরিদর্শন করতে আসেন সিপাহীজলা জেলাশাসক। পরিদর্শন শেষে তিনি যখন আবার রাস্তা হয়ে যাচ্ছিলেন তখন এলাকাবাসী তাদেরকেও আটক করে নেয়।
