বিধায়ককে হুমকি, গণমাধ্যম ও বাজারে দুস্কৃতিকারিদের হুমকির পোষ্টার, বিজেপি’র কার্যালয়ে তালা

FB_IMG_1603103596467বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ অক্টোবর || বিধায়ককে হুমকি দিয়ে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন জায়গায় লাগানো হলো পোষ্টার। জানা যায়, গত ১৭ই অক্টোবর জোলাইবাড়ীর মন্ডল সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় অজয় রিয়াংকে। পরবর্তী সময় দলীয় কর্মীদের মনে শুরু উত্তেজনা। বিগত দিনে মন্ডলের দায়িত্বে ছিলো তমাল বৈদ্য। তিনি কোনো এক অজ্ঞাত কারনে এই পদত্যাগ করেন। ১৭ তারিখ বিলোনীয়ায় এক সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে নবনিযুক্ত মন্ডল সভাপতির নাম ঘোষনা করলেন বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়। সাংবাদিক সম্মেলনে শঙ্কর রায় জানান, অসুস্থতার জন্য তমাল বৈদ্য সঠিকভাবে দলীয় কাজ করতে পারছেন না। তাই তমাল বৈদ্যকে বাদ দিয়ে নতুন মন্ডল সভাপতি নিয়োগ করা হয়েছে। নতুন মন্ডল সভাপতি নিয়োগের পর থেকে দলীয় কর্মীরা নানান ভাবে সামাজিক মাধ্যমে নানান মন্তব্য শুরু করে।
FB_IMG_1603103599636এরইমধ্যে রবিবার রাততে কে বা কাহারা বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা শঙ্কর রায়কে হুশিয়ারী দিয়ে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন জায়গায় পোষ্টার লাগানো হয়। তার পাশাপাশি জোলাইবাড়ী বিজেপি’র দলীয় কার্যালয়ে সামনে পোষ্টার লাগিয়ে তালা দিয়েদিলো দুস্কৃতিকারীরা। এই বিষয়ে জোলাইবাড়ী দলের দায়িত্বে প্রাপ্ত লোকজনেদের কাছ থেকে জানতে চাইলে উনারা মুখ খুলতে নারাজ। FB_IMG_1603103606733

FacebookTwitterGoogle+Share