আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ অক্টোবর || করোনা আবহে এইবার চাকমাঘাটস্থিত টি এস আর ১২নং ব্যাটেলিয়ানের পুজো হচ্ছে তবে তা ঘটা করে নয়। বেটি লিওনের যে মন্দির রয়েছে সেই মন্দিরে ঘট পুজো হবে। ১২নং ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডেন্ট রাজিব নাগ জানান, বর্তমানে যে প্যানডেমিক পরিস্থিতি চলছে তাতে ভিড় এড়ানো একান্ত প্রয়োজন। পুজো মানেই মেলবন্ধন ভীড় স্বাভাবিক। তাই ভীড় এড়ানোর জন্য এবার ঘঠ পূজার আয়োজন।
উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমায় গত কয়েক বছর ধরেই চাকমাঘাট মহকুমা প্রশাসনের কমপ্লেক্সে টি এস আর ১২নং ব্যাটেলিয়ান বড় বাজেটের পুজো করে আসছে। স্বভাবতই মহকুমাবাসীর কাছে টি এস আর ১২নং ব্যাটেলিয়ানের দুর্গো পূজোটি সকলের নজরে থাকে। একই সঙ্গে ব্যাটেলিয়ানের সদস্যদের আদর-আপ্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও মহকুমাবাসীর কাছে জনপ্রিয়। তবে মহামারী পরিস্থিতির কারণে মহকুমাবাসী এবার সেই আনন্দ উপভোগ করতে পারছে না।
