প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা হল “শারদ শ্রেষ্ঠা এবং শারদ শ্রেষ্ঠ-২০২০”-র বিজয়ীদের নাম

122140167_1780152495470559_4224123943963671815_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর ৷। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা করা হল “শারদ শ্রেষ্ঠা এবং শারদ শ্রেষ্ঠ-২০২০” প্রতিযোগীতার বিজয়ীদের নাম। “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজ আয়োজিত এবারের শারদ শ্রেষ্ঠ ও শারদ শ্রেষ্ঠাদের নাম বৃহস্পতিবার ঘোষণা করা হয়। “আমার ত্রিপুরা” পেইজের প্রাণপুরুষ শ্যাম ভট্টাচার্য জানান, এবারের শারদ শ্রেষ্ঠারা হলেন – প্রথম স্থানে শ্রীজিতা ভট্টাচার্য, দ্বিতীয় স্থানে কৌশিকি বিশ্বাস ও তৃতীয় স্থানে মহুয়া আচার্য এবং শারদ শ্রেষ্ঠরা হলেন – প্রথম স্থানে প্রসেনজিৎ দাস, দ্বিতীয় স্থানে স্বরজিৎ ঋষি দাস ও তৃতীয় স্থানে বিশ্বজিৎ ভৌমিক।
এবছরের বিচারকরা ছিলেন আগরতলা থেকে আর্ট কলেজের অধ্যাপক জয়দ্বীপ ভট্টাচার্য, অভিনেত্রী অন্তরা চৌধুরী, বিশিষ্ট চিত্র সাংবাদিক রমাকান্ত দে এবং কোলকাতা থেকে মডেল শুভশ্রী চক্রবর্তী।
উল্লেখ্য, শারদোৎসবের প্রাক মূহুর্তে রূপচর্চা কিম্বা গ্ল্যামার জগতে আসতে ইচ্ছুক যুবক যুবতীদের উৎসাহ দিতেই “আমার ত্রিপুরা” সোস্যাল মিডিয়া পেইজের এই উদ্যোগ প্রতিবছরই বুদ্ধিজীবী মহলে প্রশংসিত হয়ে আসছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*