আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের (NFIW) সদর বিভাগীয় পরিষদের ডাকে সংসদে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ বিল পাশের দাবিতে এবং দেশে ও রাজ্যে মহিলাদের উপর বেড়ে চলা ক্রমাগত নির্যাতনের বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার এই কর্মসূচি পালন করা হয় কৃষ্ণনগর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন মহিলা ফেডারেশনের সদর বিভাগীয় আহ্বায়িকা তুলসী দাস কপালি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা ফেডারেশনের কর্মি ও সমর্থকরা। সমগ্র সদর এলাকায় ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের (NFIW) সদর বিভাগীয় পরিষদের সদস্যারা প্ল্যাকার্ড হাতে এই কর্মসূচি পালন করে।
