নিউজ আপডেটের নয় বছরে শুভ পদার্পণ

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ জুলাই || আজ থেকে ঠিক আট বছর আগে ১০ই জুলাই, ২০১৩ ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র যাত্রা শুরুর দিনের সেই ছবির সঙ্গে কোন মিল নেই এই মুহূর্তের পৃথিবীর। করোনা পৃথিবীর আনন্দকে আতঙ্কে পরিণত করেছে। অস্তিত্বের সঙ্গে লড়াই চলছে বিশ্ববাসীর। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র নয় বছরের শুভ জন্মদিনের সব কর্মসূচি স্থগিত হয়েছে বিপর্যস্ত বিশ্ব মানবের জন্য। তবে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ পেছনের আট বছর প্রকৃত বন্ধুর মত যারা পাশে ছিলেন তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছে। নিউজ আপডেট বিশ্বাস করে করোনার আঁধার দূর হবেই, আবার হাসবে পৃথিবী বিশ্ব মানব গাইবে জীবনান্দর নব জীবনের গান। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র অষ্টম জন্ম তিথির পুণ্যলগ্নে ঈশ্বরের কাছে প্রার্থনা করি শেষ হোক ক রো না কা ল, পৃথিবী হয়ে উঠুক মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
– সম্পদক শান্তনু চক্রবর্তী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*