আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে লক্ষীছড়ায় এক সভায় বিজেপি এবং তিপ্রা মথা দল ছেড়ে রতন ত্রিপুরার নেতৃত্বে ১০ জন সিপিআই দলে যোগদান করে। রবিবার শান্তিরবাজারের বকাফা ব্লকে অন্তর্গত লক্ষীছড়া ভিলেজে সিপিআই’র এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পার্টির আগামীদেনের আন্দোলন কর্মসূচি, রাজ্যে বিজেপি -আইপিএফটি জোট সরকারের জনবিরোধী কার্য্যকলাপ বিরুদ্ধে আন্দোলন এবং তিপ্রা মথা দলের অবাস্তব বৃহত্তর তিপ্রা ল্যান্ড দাবি সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রচার করা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআই নেতা সত্যজিৎ রিয়াং, অমেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। সভা শেষে সিপিআই-এ নতুন যোগদানকারীদের লাল পতাকা দিয়ে বরণ করে নেন সিপিআই নেতা তথা জিএমপি নেতা সত্যজিৎ রিয়াং, AIYF শান্তিরবাজার বিভাগীয় সভাপতি অমেন্দ্র রিয়াং, সিপিআই নেতা রঞ্জন রিয়াং এবং সমীর রিয়াং।
