আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || কলেজটিলা আউট পোষ্টের অন্তর্গত যোগেন্দ্রনগর পূর্ব মহাশক্তি পাড়ায় নিজ বাড়ির রান্না ঘর থেকে কৃষ্ণ দাসের ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সঞ্জয় দাস। যুবকের বয়স ৩৮ বছর। পেশায় ভিডিও রেকর্ডিং ও এডিটিং করে বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, সঞ্জয় দাসের স্ত্রী প্রায় সময় অত্যাচার করত বলে পরিবারের অভিযোগ। রবিবার তাকে মারধর করে তার স্ত্রী বলেও অভিযোগ। জানা যায়, প্রায়ই মদ খেয়ে আসতো সঞ্জয়। রবিবার রাতেও খেয়ে মদ খেয়ে আসার পর থেকে ফের সংসারে অশান্তির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কলেজটিলা আউট পোষ্ট এর পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
