ষাঁড়ের আঘাতে গুরুতর জখম এক ব্যাক্তি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট || ষাঁড়ের আঘাতে গুরুতর ভাবে জখম এক ব্যাক্তি। ঘটনার বিবরণে জানা যায়, জনৈক অভিরাম দাস নামে এক ব্যাক্তি বিশালগড় বাজারে বাজার করার জন্য আসে। সেই সময় বিশালগড় বাজারে থাকা একটি ষাঁড় সজোরে আঘাত করে ওই ব্যক্তিকে। পরে তাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে পালিয়ে যায় ষাঁড়টি। স্থানীয় পথচলতি লোকেরা দেখতে পেয়ে খবর দেয় হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অভিরাম দাসকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
জানা যায়, এই ষাঁড়ের দাড়া প্রায়ই বহু মানুষ রক্তাক্ত হতে হয়। প্রশাসনের ভূমিকা নেই বলে চলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*