রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট || ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় গোটা দেশের সাথে রাজ্যেও। এদিন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের তরফে দিনটি পালন করা হয়।
রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ৭৫ মিটার প্রসারিত তিরঙ্গা শোভাযাত্রা করে ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়েও জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে দিনটি পালন করা হয়।
এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করা হয় আগরতলা লাল বাহাদুর চৌমুহনী এলাকায়। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব, বলিষ্ঠ নেতা সুবল ভৌমিক প্রমুখ।
রাজ্যের প্রধান বিরোধী দল ত্রিপুরা রাজ্য সিপিআই(এম)’র উদ্যোগেও পালন করা হলো ৭৫তম স্বাধীনতা দিবস। রবিবার সকালে মেলারমাঠস্থিত সিপিআই(এম) কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্টের আহবায়ক বিজন ধর ও দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক গৌতম দাস।
এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ৭৫তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি ভৌমিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*