আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর || রাজধানী রামনগর ৪ নম্বর স্থিত রামঠাকুর সেবা মন্দির আশ্রমে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আশ্রম কমিটির পক্ষ থেকে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিত দত্ত এবং আশ্রম কমিটির সভাপতি তথা চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন প্রদীপ জ্বালিয়ে এই রক্তদান শিবিরের উদ্ভোদন করেন বিধায়াক সুরজিত দত্ত।
