আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || সংযুক্ত কিষান মোর্চার ডাকে ১২ ঘন্টা ভারত বনধে গোটা রাজ্য সহ আগরতলা শহরে মিশ্র সারা পরিলক্ষিত করা গেছে। বনধেও গোটা রাজ্যে তেমন প্রভাব পরেনি জনজীবনে। সব কিছু ছিল নিত্যদিনের মতই খোলা। চলেছে গাড়ি। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ দোকানপাট প্রায় সবই ছিল একপ্রকার খোলা।
সোমবার সকাল থেকে আগরতলা রেল স্টেশনে যাত্রীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। রেল চলাচলও ছিল অন্যান্য দিনের মতো সচল।
পিকেটিং করতেও দেখা যায়নি কাউকে। তবে গোটা রাজ্যের কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। আগরতলা শহরে আরক্ষা দপ্তরের জওয়ানদের টহল লক্ষ্য করা গেছে। এই ভারত বন্ধে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে।
শাসকদলের দাবি বনধে মানুষ সাড়া দেয়নি। তবে বনধ সমর্থন করা বামফ্রন্ট দাবি করেছে বনধ সফল হয়েছে।
