গোপাল সিং, খোয়াই, ২৭ সেপ্টেম্বর || ৭৫তম স্বাধীনতা দিবসের ৭৫ সপ্তাহ আগে এই উপলক্ষে প্রধানমন্ত্রী সূচনা করলেন ‘আজাদিকা অমৃত মহোৎসবের। স্বচ্ছ ভারত মিশন ২০২১-র অঙ্গ হিসেবে স্বাধীনতার আজাদীকা অমৃত মহোৎসব বর্ষ উপলক্ষে সোমবার দুপুরে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত। তাছাড়া খোয়াই পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশীষ নাতো শর্মা, খোয়াই মহকুমা শাসক তথা পৌর পরিষদের
কার্যনির্বাহী আধিকারিক অসিত কুমার দাস অক্ষয়, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে খোয়াই পৌর পরিষদ এলাকার সাফাই কর্মীদের মধ্যে শহর এলাকার পচনশীল পদার্থ সংগ্রহ করার জন্য চারটি ই-রিক্সা ও সাতটি ভ্যান প্রদান করা হয়।সবুজ পতাকা দেখিয়ে ই-রিক্সা ও ভ্যান গুলির যাত্রা শুরুর সবুজ সংকেত দেন অনুষ্ঠানের উদ্বোধক।
