কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়েছে রাজ্য সরকার, কৃষকদের কাছ থেকে চলছে সরকারি ভাবে ধান ক্রয়ের কাজ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ ডিসেম্বর || রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে পকৃত কৃষকদের বাছাই করে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কাজ চালিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরের ২৮ তারিখ থেকে ৩রা জানুয়ারী ২০২২ পর্যন্ত শান্তিরবাজারের ৩৯৭ জন কৃষকের কাছ থেকে ৮৬৮.৩০৭ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। বর্তমানে গত ৬ই জানুয়ারী থেকে ১২ই জানুয়ারী পর্যন্ত বাইখোড়ায় ৫৮০ জন কৃষকের কাছ থেকে ১২৩২.৬৩৭ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। এই ধান ক্রয়ের কাজ কৃষি দপ্তরের উদ্দ্যোগে আরো ২ দিন বৃদ্ধি করা হয়েছে।
তবে কিছু সংখ্যক অসাধু ব্যাক্তি রাজ্য সরকার ও কৃষি দপ্তরের এই ধরনের কর্মসূচীকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। অপরদিকে রাজ্যে এক প্রভাতি সংবাদমাধ্যমে কৃষি দপ্তরকে নিয়ে ভিত্তিহীন সংবাদপ্রকাশ করা হয়েছে বলে জানান বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস। কৃষি তত্বাবধায়ক রাজ্য সরকারের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যা কিছু সংখ্যক লোকজন ভালোভাবে মেনে নিতে পারছেনা বলেও জানান তিনি। কৃষি তত্বাবধায়ক সুজীত কুমার দাস জানান, আগামী কিছুদিনের মধ্যে জোলাইবাড়ীতে সরকারি ভাবে ধান ক্রয়ের কাজ শুরু হবে। বগাফা কৃষি দপ্তরে প্রতিনিয়ত পকৃত কৃষককে সুবিধা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। কৃষি দপ্তরের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*