মহামারির ফলে ছোট্ট পরিষরে অনুষ্ঠানের মধ্যদিয়ে মহকুমা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস উদযাপিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জানুয়ারী || সারা দেশের সাথে তাল মিলিয়ে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে যথাযথ মার্যাদার সহিত পালন করাহয় ৭৩’তম প্রজাতন্ত্র দিবস। বুধবার সকাল ৯ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রজাতন্ত্র দিবস উৎযাপন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য।

কোভিড মহামারির ফলে ছোট্ট পরিষরে অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। এই অনুষ্ঠানে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা দুইটি দেশাত্ব বোধক সঙ্গীত পরিবেশন করা হয়। এছারা একটি হজাগিরি নৃত্য ও বিজু নৃত্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, ডি সি এম প্রীতম সরকার সহ অন্যান্য অতিথীবৃন্দরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*