আগরতলায় ফিল্ম ইন্সটিটিউট স্থাপনের লক্ষ্যে সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিনিধিদলের সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল || আগরতলায় ফিল্ম ইন্সটিটিউট স্থাপনের লক্ষ্যে কলকাতা থেকে রাজ্যে এলেন সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিনিধিদল। বুধবার দুপুরে সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ডাইরেক্টর ইনচার্য সমীরণ দত্ত, রেজিস্ট্রারার শুশ্রুত শর্মা, ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্টের প্রধান প্রফেসর সুদীপ্ত ভৌমিক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা রাজধানীর নজরুল কলাক্ষেত্রে প্রস্তাবিত ফিল্ম ইন্সটিটিউট স্থাপনের লক্ষ্যে পরিকাঠামো সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখেন। এদিন প্রতিনিধিদল নজরুল কলাক্ষেত্র পরিদর্শনে যায়। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিদর্শন শেষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ের কনফারেন্স হল ঘরে উক্ত প্রতিনিধিদলের সাথে ফিল্ম ইন্সটিটিউট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*