বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ এপ্রিল || বি এস এফ’র চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ঠা এপ্রিল সন্ধ্যাবেলায় শান্তিরবাজার থেকে বি এস এফ’র ১০৯নং ব্যাটেলিয়ানের এক জোওয়ানের জে এইচ বি জেড ৫৩০২ নাম্বারের বাইক চুরি করে নিয়ে যায় চোর। এই ঘটানার পরবর্তী সময় চুরির বিষয়টি জানানো হয় শান্তিরবাজার থানায়। চুরির ব্যাপারে জানার পর থেকে বাইকটির খোঁজে নামে শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার নেতৃত্বে প্রতিনিয়ত অভিযানে নামে এস আই সঞ্জয় দেবর্বমা ও প্রফেশনাল এস আই সুজিত সরকার। অবশেষে সকলের প্রচেষ্টায় ৬ই এপ্রিল অর্থৎ বুধবার রাত্রিবেলায় মনপাথর এলাকায় এক জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার সকালবেলা বি এস এফ জোওয়ানদের খবর দিয়ে বাইকটি তুলে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে শান্তিরবাজার থানার পুলিশের এইধরনের সাফল্যে খুশি বি এস এফ জোওয়ানরা। উনারা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে পুলিশের এই ধরনের ভূমিকার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এই চুরির বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। জানা যায়, চুরি হয়ে যাওয়া বাইকের বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
