আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল || বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দেওয়ান পাশায় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, তুলনামূলক স্বল্প সময়ে অধিক মিলিং সক্ষম, অ্যগ্রোটেক রাইস মিল ইউনিটের সূচনা করা হয়। এদিন রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই রাইস মিল ইউনিটের সূচনা করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্নদাতাদের আর্থ সামাজিক জীবন মান উন্ময়নের মাধ্যমে তাঁদের আত্মসম্মান সুনিশ্চিতিকরণে আমরা সংকল্পবদ্ধ ভাবে প্রচেষ্টারত। সহায়ক মূল্যে ধান ক্রয় সহ একগুচ্ছ পরিকল্পনার সুফল হিসেবে প্রায় দ্বিগুনের কাছাকাছি কৃষকদের উপার্জন পৌঁছানো সম্ভবপর হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের বর্তমান বাণিজ্যিক অনুকূল পরিমন্ডল, বিভিন্ন সিঁথিলীকরণ ও গুচ্ছ সুযোগের সহায়তায়, কৃষি উৎপাদন নির্ভর শিল্প উদ্যোগীরাও আগ্রহী হচ্ছেন। তিনি বলেন, আমার বিশ্বাস, রাজ্যের কৃষকদের কল্যাণে সর্বোপরি তুলনামূলক স্বল্প খরচে ধান মিলিং এ সহায়ক হবে।
