আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || রবিবার আগরতলা বাধারঘাট স্কুল মাঠ প্রাঙ্গনে এক ধন্যবাদ সভার আয়োজন করা হয়। এদিন বাধারঘাটে আয়োজিত কর্মসূচিতে, বাম বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গীত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের ধন্যবাদ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদীকা পাপিয়া দত্ত, বিধায়িকা মিমি মজুমদার, টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে জনগনের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ বাম শাসনে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, রাজ্যব্যাপী অনেক সাধারণ মানুষের জীবন দ্বীপ অস্তমিত হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বাধারঘাট মন্ডল আয়োজিত ধন্যবাদ সভায় উপস্থিত শত শত মা বোনেদের সঙ্গে দেখা করার ও কথা বলার সুযোগ হয়। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রতি তাদের যে স্নেহ ও ভালোবাসা তা অতুলনীয়। আমাদের সরকার তাদের কল্যাণে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ বলে জানান মুখ্যমন্ত্রী।
