জীবন যুদ্ধে হার না মানা উদ্যমী যুবকে সংবর্ধনা প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || জীবন যুদ্ধে হার না মানা এক উদ্যমী যুবককে সংবর্ধনা দিল রাজ্যের কিছু সমাজসেবী। জানা যায়, পথ দূর্ঘটনায় শরীরের নিচের অংশ সম্পূর্ণ বিকল হয়ে যায় তামিলনাড়ুর বাসিন্দা মোহাম্মদ জাভেদের। সেই থেকে মানসিক ভাবে নিজেকে সারিয়ে তোলার পর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে নিজ উদ্যোগেই তৈরী করেন এক বিশেষ গাড়ি। এই গাড়ি নিজেই চালিয়ে গোটা দেশ পারি দিচ্ছেন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, যাতে করে এতকম ঘটনা কারুর সাথে না ঘটে।
মোহাম্মদ জাভেদ ভারত ভ্রমনের অঙ্গ হিসেবে সম্প্রতি ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুরে ডাকবাংলোতে আসেন। এই খবর জানতে পেরে রাজ্যের বেশ কিছু সামাজিক সংস্থা এই উদ্যমী যুবককে সংবর্ধনা জানায়।
উল্লেখ্য, ত্রিপুরার উদয়পুরের ইলেকট্রিক অফিসের সিনিয়র ম্যানেজার পীযুষ কান্তি চক্রবর্তীর সাথে পরিচয়ের সূত্র ধরেই মোহাম্মদ জাভেদের ত্রিপুরাতে আসা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*