নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে সিপিআই

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || সিপিআই সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে পেট্রোল, ডিজেল, গ্যাস, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোমবার রাজধানীর কৃষ্ণনগর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, কৃষক নেতা রাসবিহারী ঘোষ, সিপিআই রাজ্য কন্ট্রোল কমিশনের সদস্যা তুলশি দাশ কপালী, সিপিআই রাজ্য কার্যকারি পরিষদের সদস্য মিলন বৈদ্য সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস সরকারের জনবিরোধী সিদ্ধান্ত এবং বেলাগাম মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*