মন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম করে ভূয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণা, তদন্তে সাইবার অপরাধ দমন শাখা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল || এবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম করে ভূয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণা করার জন্য মাঠে নেমেছে একটি চক্র। ঘটনা নজরে আসে খোদ মন্ত্রী সুশান্ত চৌধুরীর। জানা যায়, ৯৫৪৪১২৮১১২ নম্বর থেকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম করে ভূয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে জনসাধারণের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণায় মাঠে নেমেছে একটি চক্র। চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষজনের কাছে টাকা চাইছে।
বুধবার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে শ্রী চৌধুরী লিখেন, কে বা কারা এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে ত্রিপুরা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। মন্ত্রী জানান, তিনি নিজেও গোটা বিষয়টি তদন্ত করার জন্য পুলিশকে বলেছেন। কারা এই প্রতারণা চক্র চালাচ্ছেন, তাঁদের খুঁজে বার করে কড়া ব্যবস্থা নিতেও ইতিমধ্যেই পুলিশকে অনুরোধ করেছেন তিনি।
শ্রী চৌধুরী লিখেন, ধারণা করা হচ্ছে জনসমক্ষে শ্রী চৌধুরীর ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং উনাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটা গভীর ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে খুবই সুকৌশলে একটি চক্র এসব করাচ্ছে।
মন্ত্রী সুশান্ত চৌধুরী, উনার সকল পরিচিতদের কাছে অনুরোধ করে বলেন, কেউ যেনো উনার নামে কাউকে টাকা না দেন। তিনি উনার সকল শুভানুধ্যায়ীর কাছে অনুরোধ করেন, এই চক্রটির ফাঁদে কোনোভাবেই না পড়ার জন্য। এমন ধরণের ম্যাসেজ পেলে সাথে সাথে পুলিশকে অবগত করার জন্য তিনি আবেদন জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*