সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ এপ্রিল || সামাজিক অবক্ষয়ের আরও এক দৃষ্টান্ত দেখা গেল শুক্রবার। তেলিয়ামুড়া দশমীঘাট প্রতিমা নিরঞ্জন ঘাটে শুক্রবার সকালে জেলেরা মাছ ধরতে গেলে দেখতে পায় এক নবজাতকের মৃতদেহ। পরবর্তী সময় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ছুটে আসে ঘটনাস্থলে। পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতালে। জানা যায়, তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতালে ময়না তদন্ত করা হবে।
