সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ এপ্রিল || অবৈধ জাল টাকার নোট সহ দুই পাচারকারিকে জালে তুলল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করিলং এলাকায় শনিবার রাতে। পুলিশ জানায়, মিলিটারি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা এবং তেলিয়ামুড়া থানার পুলিশের সাঁড়াশি অভিযানে দুই পাচারকারী সহ অবৈধ জাল টাকা আটক করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত জাল টাকা হল ৫ লক্ষ ৭২ হাজার টাকা। পুলিশের জালে আটক অবৈধ জাল নোট পাচারকারি হল বাজিরায় রিয়াং ও রাকেশ মলসম। তাদের বাড়ি তৈদু থানাধীন এলাকায়। পরে এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানায় ছুটে আসেন খোয়াই জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ একাধিক অফিসাররা। পরে খোয়াই জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান, অবৈধ জাল নোট পাচারকারীদের বিরুদ্ধে 489B/489C/এবং ১২০ ধারা অনুযায়ী একটি মামলা নিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করে। তবে পুলিশ ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
