আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা রবিবার সকালে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এদিন বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি গীতার্থ পাঠক। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় কোষাধ্যক্ষ অসিম ভক্ত সিনহা, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলি, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার সহ ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সদস্য সদস্যারা।
এদিন রাজ্য সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক প্রণব সরকার। সম্পাদকীয় প্রতিবেদনের উপর জেলা ও মহকুমা ইউনিটগুলো আলোচনায় অংশ নেন। সম্মেলনে প্রতিটি মহকুমা থেকে জার্নালিস্টস ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
