অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক গাঁজা পাচারকারী, উদ্ধার বিপুল পরিমানের শুকনো গাঁজা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল || মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত রাজ্য গঠনের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে গোটা ত্রিপুরা রাজ্যে গাঁজা সহ নেশার রমরমা বাণিজ্য চলছে। এবার অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক গাঁজা পাচারকারী, উদ্ধার বিপুল পরিমানের শুকনো গাঁজা। চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তৃষা বাড়ি রেলস্টেশনে।
ঘটনার বিবরণে জানা যায়, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রেলস্টেশন চত্বরে গাঁজা পাচার হচ্ছে। এই খবরের ভিত্তিতে রবিবার পড়ন্ত বিকেলে পুলিশের বিশাল বাহিনী রেলস্টেশন চত্বরে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিপুল সফলতা অর্জন করে। এদিনের এই গাঁজা পাচার কাজে যুক্ত থাকার অভিযোগে শিশু সহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। গোটা তেলিয়ামুড়াকে করিডর করে যেভাবে প্রায় প্রতিদিন নেশার রমরমা বাণিজ্য চলছে তাতে আগামী দিনের জন্য যে ভয়াবহ সংকেত তৈরি হচ্ছে তাতে কোন সন্দেহ নেই।
এদিকে এই গাঁজা পাচারের খবর পেয়ে ছুটে আসেন ট্রাফিক এসপি বিক্রমজীত শুক্ল দাস। জানা গেছে, এদিন গাঁজা পাচারকারীরা অভিনব কায়দায় ৬ বছরের নাবালিকা শিশুকন্যাকে ব্যবহার করেছে। শিশুকন্যার ব্যবহৃত খেলনার মধ্যে করেও অভিনব ভাবে গাঁজা পাচারের উদ্দেশ্য ছিল। প্রশ্ন উঠছে রেল পুলিশের ভূমিকা নিয়ে! সন্দেহ প্রকাশ করছেন রেল পুলিশের সাথে কোন অবৈধ বোঝাপড়ার মাধ্যমে গাঁজার পাচার বাণিজ্য চলছে না তো ? সে যাই হোক রবিবারের পড়ন্ত বিকালে তেলিয়ামুড়া রেলস্টেশনে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা আটক হওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*