১০০ শয্যা বিশিষ্ট ডঃ বি আর আম্বেদকর ছাত্রী নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || রাজধানীর জগন্নাথবাড়ি রোডে এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট ডঃ বি আর আম্বেদকর ছাত্রী নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঙ্গলবার ফিতা কেটে ১০০ শয্যা বিশিষ্ট ডঃ বি আর আম্বেদকর তপশীলি জাতি ছাত্রী নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ দাস ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যরা।
জানা যায়, এই ছাত্রী নিবাসে আধুনিক ভোজনশালা, বিনোদন হল, সুপারিন্টেন্ডেন্ট কোয়ার্টার, অফিস কক্ষ ও শৌচাগার ইত্যাদির সুব্যবস্থা করা হয়েছে। জানা যায়, এখন থেকে এই ছাত্রী নিবাসে ২৪১ জন তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অংশের ছাত্রীরা থাকার সুযোগ পাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*