রক্ত সংকট মেটাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ শান্তিরবাজার মহকুমা শাসকের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে || শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো শান্তিরবাজার মহকুমা শাসক। শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রতিমাসে কম করে প্রায় ২০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। প্রতিনিয়ত রক্তের সংকটের জন্য ইমারজেন্সিতে রোগীদের রেফায় করা হয় বলে জানা যায়। অপরদিকে জেলা হাসাপাতালে অনেক রোগের জন্য অপারেশন করার ব্যবস্থা থাকলেও রক্তের অভাবে এগুলি করা সম্ভব হয়ে উঠেনা। রক্তের এইধরনের সংকটের কথা জানতে পেরে রক্ত সংকট মেটাতে এগিয়ে আসলো শান্তিরবাজার মহকুমা শাসক। বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমার সমস্ত ক্লাব, এনজিও, সমস্ত লাইন ডিপার্টমেন্ট, মহকুমার জন প্রতিনিধি, বিভিন্ন পূজা কমিট, ব্যবসায়ী কমিটিদের নিয়ে মহকুমা শাসকের কার্যায়ে কনফারেন্স হলে অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভায় বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সদস্যরা কখন রক্তদান করবে তা নির্ধারিত করা হয়। এইভাবে প্রতিনিয়ত নির্ধারিত সময়ে রক্তদানকরলে রক্তের সংকট কমে আসবে বলে আশাবেক্ত করেন শান্তিরবাজার মহকুমা শাসক। এই আলোচনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার মহকুমা শাসক অভেদান্দ বৈদ্য। মহকুমা শাসক রক্তদানে সমস্ত অংশের লোকজনদের এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান। মহকুমা শাসকের এইধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*