গোপাল সিং, খোয়াই, ২১ মে || সাতসকালে উদ্ধার দুটি দেশী বন্দুক। জানা যায়, শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় আঠারোমুড়া পাহাড়ের খদাই শ্রীরাম ভিলেজের গভীর জঙ্গলে। জঙ্গলের লুকিয়ে রাখা হয়েছিল দুইটি বন্দুক। পুলিশ বন্ধুক দুটি উদ্ধার করে মুঙ্গিয়াকামি থানায় নিয়ে আসে। তবে কোথা থেকে বন্দুকগুলো এলো এবং কি কারণে জঙ্গলে রাখা হয়েছিল, তার সন্ধান পাওয়া যায়নি। তবে কি পাহাড়ে এখনও সক্রিয় জঙ্গিরা, সেই প্রশ্ন জনমনে।
