মহকুমা শাসকের উদ্দ্যোগে আগামী অক্টোবর মাস পর্যন্ত প্রতিমাসে ২০০ ইউনিট রক্তদানের কর্মসূচীর সূচনা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ মে || শান্তিরবাজার জেলা হাসাপাতালে প্রতিমাসে প্রায় ২০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। জেলা হাসপাতালে সঠিকভাবে রক্ত না থাকায় ইমার্জেন্সি রোগীদের রেফার করা হয় ও রক্তের স্বল্পতার জন্য বিভন্ন প্রকারের অপারেশন করা সম্ভব হয়ে উঠে না। এই রক্তের স্বল্পতা মেটাতে বিশেষ উদ্দ্যোগ নিলো শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। মহকুমা শাসকের উদ্দ্যোগে আগামী অক্টোবর মাস পর্যন্ত মহকুমার সমস্ত ক্লাব, এন জি ও, বিভিন্ন লাইন ডেপার্টমেন্টের সহযোগীতায় প্রতিমাসে ২০০ ইউনিট রক্তদানের ব্যবস্থা করা হয়। এই রক্তদানের শুভ সূচনা করা হলো শনিবার। মহকুমা শাসকের উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের সমস্ত কর্মীদের নিয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট ৩০ ইউনিট রক্তের টার্গেট থাকলেও ৩০ জনের অধিক রক্তদান করবে বলে জানা যায়। এই রক্তদান শিবরে সকলের প্রথমে রক্তদান করেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। রক্তদান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং মহকুমা শাসকের এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান বিধায়ক। অপরদিকে এদিনের সমগ্র অনুষ্ঠানের গুরুত্ব ও রক্তদানের মূল লক্ষ্য সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*