বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মে || শান্তিরবাজারে যান দুর্ঘটনায় গুরতর আহত ২ জন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেলবেলায় শান্তিরবাজার কৃষিদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত হয় দুইজন ব্যক্তি। জানা যায়, শান্তিরবাজারের বাসিন্দা বিবেকানন্দ বণিক বাইক দিয়ে শান্তিরবাজার কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা তাপসী বণিককে সজোরে ধাক্কা দেয়। এতে করে দু’জন জাতীয় সড়কে পরে গিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে দু’জনকে আগরতলা জি বি হাসাপাতালে রেফার করে। বর্তমানে আহতরা জি বি হাসাপাতালে চিকিৎসাধীন।
