আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজ কর্মচারী সংঘের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর হাপানিয়াস্থিত ডঃ বি আর আম্বেদকর মেডিকেল কলেজের চেয়ারম্যানের নিকট এক ডেপুটেশনে প্রদান করা হয়। এদিন মোট ১৩ দফা দাবি নিয়ে ডেপুটেশনে প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো রাজ্য সরকারের কর্মচারীর মতো হাপানিয়া মেডিকেল কলেজের কর্মচারীদের সুযোগ-সুবিধা দেওয়া। এদিন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি সহ অন্যান্যরা।
