আন্তর্জাতিক ডেস্ক ।। জাপানে ভোট দেয়ার বয়স কমিয়ে আনার চিন্তা ভাবনা করছে সরকার। ভোট দেয়ার বয়স ২০ বছর থেকে কমিয়ে ১৮ বছর করবে বলে আশা করা হচ্ছে। এটা হলে বিগত সাত দশকের মধ্যে এটি হবে এ ধরণের প্রথম পরিবর্তন।
শনিবার আসাহি শিম্বুন সংবাদপত্রের খবরে বলা হয়, এ ব্যাপারে জাপানের ক্ষমতাসীন ও বিরোধী দলগুলো চলতি মাসের শেষের দিকে প্রয়োজনীয় প্রস্তাব জমা দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। আগামী মে মাসের গোড়ার দিকে জাপানের পার্লামেন্ট ডায়েটে এ পরিবর্তন অনুমোদন দেয়ার কথা রয়েছে।
আইনটি পাস হলে জাপানে আগামী ২০১৬ সালের নির্বাচনে নতুন প্রায় ২৪ লাখ ভোটার ভোট দেয়ার সুযোগ পাবে। – সংবাদ সংস্থা
