রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ৪৭৭ জন, পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ২৪০ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৭ জন। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩,৯১৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৭৪ জনের আর টি পি সে আর এবং ৩,৮৩৯ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৪৭৭ জনের রিপোর্ট পজেটিভ আসে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট ছিল ১২.১৯ শতাংশ। এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠে ১২৪ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ৪৭৭ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ২৪০ জন, সিপাহীজলায় ৪৩, গোমতী জেলায় ৫১, উত্তর ত্রিপুরা জেলায় ৩২, খোয়াই জেলায় ১৭, ঊণকোটি জেলায় ১২, ধলাই জেলায় ৩৪ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪৮ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ১,৭১২ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০২,৯০৫ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ১,০০,৩০৩ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৯২১ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*