সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বিজেপি সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক নজরুল কলাক্ষেত্রে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দলীয়স্তরে নানান কর্মসূচী হাতে নিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় বুথস্তরে চলছে দলীয় কর্মীদের নিয়ে কার্যকারিণী বৈঠক। মঙ্গলবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সংযুক্ত মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় কার্যকারিণী বৈঠক। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) ভি সতিশ, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী অজয় জাম্বাল, আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্য-সদস্যাগণ, বিধায়ক-বিধায়িকাগণ সহ ত্রিপুরা প্রদেশের অন্যান্য পদাধিকারীগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*