কৃষকদের প্রশিক্ষণ দিতে চাষের জমিতে আই সি এম পদ্বতিতে ধানের চারা রোপনে কৃষি দপ্তরের কর্মীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জুলাই || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুন করতে। রাজ্য সরকারের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন পরিকল্পনাগুলি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এরইমধ্যে রাজ্য সরকারের এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে ও কৃষকদের সঠিকভাবে ধান রোপনের পদ্বতি দেখানোর জন্য মঙ্গলবার শান্তিরবাজার পৌর পরিষদ এলাকার মহামুনি এলাকায় কৃষকদের ধান চাষের জমি পরিদর্শনে যান বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, কৃষি দপ্তরের দক্ষিন জেলার ডেপুটি ডিরেক্টর সুপ্রতিম চাকমা, শান্তিরবাজার মহকুমার কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস সহ কৃষিদপ্তরের অন্যান্য কর্মীরা। এদিনের এই পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের কৃষকদে রজন্য বিভিন্ন পরিকল্পনার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক ও দক্ষিন জেলার কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর। কৃষি দপ্তরের কর্মীরা মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপনে অংশগ্রহণ করে। কৃষি দপ্তরের এইধরনের উদ্দ্যোগ গ্রহণ করায় ও আজকের দিনে কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে পেয়ে খুবই খুশি এলাকার কৃষকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*