বাড়ির পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || রাজধানীর আড়ালিয়াস্তিত গুরু দাসপাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত ব্যক্তির নাম অরুণ দাস। বয়স আনুমানিক ৫৮ বছর। জানা যায়, অরুন দাসের মৃতদেহটি নিজ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয়। ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেন।এলাকাবাসীর ধারণা, ওনার ছেলে নাকি তার বাবাকে খুন করেছে। জানা যায়, ছেলের নাম রূপক দাস। এই ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*