আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ করা সহ ১২ দফা দাবিতে গণধর্ণায় বসে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক জয়েন্ট মুভমেন্ট কমিটি। শুক্রবার দিনভর গণধর্ণায় বসে তারা। পাশাপাশি এদিন কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক জয়েন্ট মুভমেন্ট কমিটি।
