আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || ভারতের মজদুর সংঘের ৬৮’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শুক্রবার। ভারতের মজদুর সংঘের ৬৮’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন চন্দ্রপুর বি এম এস কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিএমএস রাজ্য সভাপতি শংকর দেব, রাজ্য সম্পাদক তপন কুমার দে, বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য প্রমুখ। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য।
