আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || সম্প্রতি কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ই ডি যেভাবে হেনস্থ করছে তার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুক্রবার গণঅবস্থান সম্পন্ন হয়। এদিন রাজধানীর কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা সহ দলের নেতৃত্বরা।
এদিন গন অবস্থানে বক্তব্য দিতে গিয়ে বীরজিৎ সিনহা বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপির বি টীম, তা আবার প্রমাণ হয়ে গেছে। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে ভোট দিচ্ছে না তৃণমূল তাই তৃণমূলকে ছুড়ে ফেলুন বললেন বীরজিৎ বাবু।
