সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ জুলাই || আচমকা এম্বুলেন্সে আগুন। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনায় জানা যায়, ছৈলেংটা হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আগরতলা থেকে রিপিয়ারিং-এর কাজ শেষে তেলিয়ামুড়া হয়ে ছৈলেংটা হাসপাতালে ফেরার পথে অ্যাম্বুলেন্সের চালক তেলিয়ামুড়া পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্ট্রীট ভেন্ডার জোনের সম্মুখে এসে আহার করার জন্য অ্যাম্বুলেন্স থেকে নামা মাত্রই আচমকাই অ্যাম্বুলেন্সের চালকের ক্যাবিনে অগ্নিসংযোগ হয়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরবর্তীতে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় এবং চালকের বুদ্ধিমত্তার কারণে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে শর্ট সার্কেট থেকেই নাকি এই আগুনের সূত্রপাত। তবে মূলত কি কারণে আগুন এ বিষয়ে স্পষ্টত কোন কিছুই বলতে পারছে না কেউ। তবে জনবহুল এলাকায় অ্যাম্বুলেন্সে আচমকায় অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়েছে।
