আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || করোনা মুক্ত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী আরটিপিসিআর টেস্ট করায়। টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার শরীর সম্পূর্ণ সুস্থ আছে। তিনি স্বাভাবিক কাজকর্ম করছেন বলে জানা যায়। স্বাস্থ্য দপ্তর থেকে এক মেডিক্যাল বুলেটিনে এই সংবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আরটিপিসিআর টেস্টে মুখ্যমন্ত্রীর করোনা পজেটিভ ধরা পড়েছিল। যদিও উনার শরীরে কোনো প্রকার উপসর্গ ছিল না।
