আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || স্বাধীনতার ৭৫’তম বছরপূর্তি উপলক্ষে দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে এবং দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠান সহ র্যালির আয়োজন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ‘হার ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার এক প্রভাত ফেরির আয়োজন করে ৯-বনমালীপুর মন্ডলের উদ্যোগে। এদিন প্রভাত ফেরিটি আগরতলা রাজপথ পরিক্রমা করে। এদিনের এই প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।
