তথ্যমন্ত্রীর উপস্থিতিতে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচীকে সফল করতে আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে এবং দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ১২ই আগষ্ট রাজধানী আগরতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। এই র‍্যালিতে রাজ্যের দুটি লোকসভা আসনের সাংসদ সহ রাজ্য মন্ত্রীপরিষদের সকল মন্ত্রীদের পাশাপাশি বিধানসভার অন্যান্য সদস্য-সদস্যারাও উপস্থিত থাকবেন। এই র‍্যালিতে অন্যান্য সকল স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সকল স্তরের নাগরিকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। ‘হর ঘর তিরঙ্গা এবং ‘আজাদিকা অমৃত মহোৎসব’ এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিতব্য এই র‍্যালিকে ঐতিহাসিক রূপদানের জন্য বুধবার সচিবালয়ের অফিস কক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়। এই কর্মসূচিকে সফল রূপদানের জন্য বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রশাসনিকভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*