আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ৭৫’তম স্বাধীনতা দিবস ও ‘আজাদীকা অমৃত মহোৎসব’কে সামনে রেখে ই-ব্লাডের তরফে আগরতলা আগামী রবিবার আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত এক বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন সকাল ৮টায় রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে ফ্ল্যাগ অফ এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন বিধায়ক ডাঃ দিলীপ দাস এবং নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর দেবাশিষ ভট্টাচার্য।
উক্ত দিনের কর্মসূচি হিসেবে উদয়পুর এবং সাব্রুম দুই জায়গায় রক্তদান বিষয়কের উপর আলোচনা করা হবে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান ই-ব্লাড সংস্থার সম্পাদক পার্থজিত দত্ত।
