পশ্চিম লাউগাং শিশুগৃহে আলোচনা সভার আয়োজন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ আগস্ট || দক্ষিন জেলায় স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ এর উদ্দ্যোগে প্রতিনিয়ত লোকজনদের সুস্থ্য রাখতে জেলার বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে শনিবার আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে পশ্চিম লাউগাং মনোরমা শিশু নিকতনে শিশুদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্দ্যোগ গ্রহন করা হয়। এই আলোচনা সভার মাধ্যমে কিভাবে সুস্থ্য থাকা যায় এবং রোগ প্রতিরোধে প্রাথমিকভাবে কি কি করনীয় প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শিশুগৃহের শিশুদের নিয়ে অনুষ্ঠীত হয় কুইজ প্রতিযোগীতা। সমগ্র অনুষ্ঠনের কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমকে দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ জানান, স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে শিশুগৃহে থাকা শিশুদের স্বাস্থ্য পরিষেবার জন্য আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহন করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*