আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || আসন্ন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দল। সেই সাথে নির্বাচন দপ্তরও প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। রবিবার হায়দ্রাবাদ থেকে ১৫টি ট্রাক ভর্তি করে ইভিএম ও ভিভিপেট রাজ্যে এসে পৌছেছে। জানা যায়, আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের আদেশ অনুসারে ই সি আই এল হায়দ্রাবাদ থেকে ত্রিপুরার জন্য বরাদ্দকৃত EVMs এবং VVPAT রাজ্যে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ব্যালট ইউনিট রয়েছে ৪,৮০০টি, কন্ট্রোল ইউনিট রয়েছে ৪,৯০০টি এবং VVPAT রয়েছে ৪,৯০০টি।
রবিবার বিকাল ৪টা ২০ মিনিট নাগাদ ১৫টি Contenarized truck ভর্তি গাড়িতে করে হায়দ্রাবাদ থেকে আগরতলাস্থিত পশ্চিম ত্রিপুরা জেলার Warehouse, উমাকান্ত স্কুলে এসে পৌঁছেছে এবং এগুলো সোমবার সকাল ১০টায় সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে উমাকান্ত স্কুলের Warehouse storage করা হবে। পরবর্তী সময়ে অন্যান্য ডিস্ট্রিকে এগুলো বিতরণ করা হবে বলে জানা যায়।
